f
Logo
Jamuna Cantonment Public School and College, Tangail
যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, টাঙ্গাইল
📍 School Code: 4837 College Code: 4877 EIIN: 138464

About

প্রতিষ্ঠান পরিচিতি

যমুনা তীরবর্তী চরাঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নের জন্য ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দপ্তর ঘাটাইল এর পৃষ্ঠপোষকতায় ও সার্বিক দিক নির্দেশনায় এবং ৯৮ কম্পোজিট ব্রিগেড এর তত্ত্বাবধানে ২০০৭ সালের ৫ আগস্ট ‘Learn to Lead’ মূলমন্ত্রে দীক্ষিত হয়ে ‘লিটল স্টার ইংলিশ স্কুল’ প্রতিষ্ঠিত হয়। ২০১৫ সালে ৯৮ কম্পোজিট ব্রিগেড বঙ্গবন্ধু সেনানিবাসে স্থানান্তরিত হলে স্কুলটির নামকরণ করা হয় “বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল”। ২০২০ সালে কলেজ শাখা চালু করা হওয়ার পর প্রতিষ্ঠানটিকে “বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ” হিসেবে পুনরায় নামকরণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৫ প্রতিষ্ঠানটিকে “যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ” হিসেবে পুনরায় নামকরণ করা হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানে নার্সারি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শ্রেণি কার্যক্রম চালু রয়েছে।

৯৮ কম্পোজিট ব্রিগেডের তত্ত্বাবধানে পরিচালিত এ প্রতিষ্ঠানটি দিনে দিনে উন্নতি সাধন করছে এবং একাডেমিক ও সহ-শিক্ষা কার্যক্রমে অত্র অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঈর্ষণীয় সাফল্য লাভ করে চলেছে। প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম সেনাবাহিনীর সকল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর অভিন্ন সিলেবাস ও বর্ষপঞ্জি অনুসরণ করে পরিচালিত হচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে স্কাউট ও বিএনসিসি কার্যক্রম চালু রয়েছে এবং প্রতিষ্ঠানটি স্থানীয় জনগণ ও সেনা পরিবারের ছেলে মেয়েদের শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অবদান রাখছে।

২০১৮ সালে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের তিনটি হাউজে ভাগ করা হয়। হাউজ গুলোর নাম রাখা হয় উপমহাদেশের তিনজন বরেণ্য রাজনীতিবিদ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এ.কে. ফজলুল হক এবং হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী এর নামানুসারে এই তিনটি হাউজের নামকরণ করা হয় যথাক্রমে- মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হাউজ, এ.কে. ফজলুল হক হাউজ ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাউজ। প্রতিষ্ঠানটি হতে প্রতি বছরই উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বপূর্ণ ও ঈর্ষণীয় সাফল্য অর্জন করে থাকে।

অবকাঠামো: স্রোতস্বিনী যমুনা নদীর তীরবর্তী মনোরম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান। উদীয়মান এই প্রতিষ্ঠানটি ২০০৭ সালে ০৫ আগস্ট বিবিএ-এর অভ্যন্তরে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠাকালীন সময়ে এরিয়া সদর দপ্তর ঘাটাইল, সদর দপ্তর ৯৮ কম্পোজিট ব্রিগেড এবং বিভিন্ন ইউনিট ও সংস্থাসমূহ প্রতিষ্ঠানটির আর্থিক উন্নয়নে পৃষ্ঠপোষকতা করে। এরিয়া সদর দপ্তর ঘাটাইল-এর আর্থিক ও কারিগরী সহায়তায় বর্তমান স্থানে (বঙ্গবন্ধু সেনানিবাস) স্কুল ভবন নির্মিত হয় এবং প্রতিষ্ঠানটিতে ২০ এপ্রিল ২০১৪ইং তারিখে নতুন ভবনে পাঠদান ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম চালু হয়। ১৬ এপ্রিল ২০১৮ইং তারিখে প্রতিষ্ঠানের তৎকালীন প্রধান পৃষ্ঠপোষক, জিওসি, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া মেজর জেনারেল সাজ্জাদুল হক, এএফডব্লিউসি, পিএসসি কলেজ শাখার ভবন উদ্বোধন করেন। পরবর্তীতে এই প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে একটি স্কুল ভবন ও একটি কলেজ ভবন নির্মিত হয়েছে। যা ০১ ডিসেম্বর ২০১৯ তারিখে প্রতিষ্ঠানের তৎকালীন প্রধান পৃষ্ঠপোষক, জিওসি, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি ভবনদ্বয়ের শুভ উদ্বোধন করেন। এবং এই প্রতিষ্ঠানে একটি রসায়ন, একটি জীববিজ্ঞান ও একটি কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়। পরবর্তীতে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব হিসেবে সংশ্লিষ্ট প্রকল্পের অর্থায়নে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয় যা ১৮ অক্টোবর ২০২২ তারিখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়।

বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বঙ্গবন্ধু সেনানিবাস কলেজ কোডঃ ৪৮৭৭, বিদ্যালয় কোডঃ ৪৮৩৭, EIIN: ১৩৮৪৬৪