f
Logo
Jamuna Cantonment Public School and College, Tangail
যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, টাঙ্গাইল
📍 School Code: 4837 College Code: 4877 EIIN: 138464
SSC Result 2026

SSC Result 2026

Admin August 10, 2026
🎉সাফল্যের নতুন মাইলফলক: শতভাগ পাশের আনন্দে যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ! 🏆🎉 আনন্দের সাথে জানাচ্ছি যে, সদ্য প্রকাশিত পরীক্ষার ফলাফলে আমাদের ‘যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ’ অর্জন করেছে অসাধারণ ও অভাবনীয় সাফল্য! এ বছর আমাদের প্রতিষ্ঠান থেকে মোট ৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল এবং তাদের সবাই (১০০%) পাশ করেছে! এর মধ্যে ০৪ জন শিক্ষার্থী লাভ করেছে কাঙ্ক্ষিত জিপিএ ৫ (GPA 5.00)! এছাড়াও ২৪ জন A গ্রেড ও ০৩ জন A- গ্রেডে উত্তীর্ণ হয়েছে! 🌟 যেখানে সারা দেশের সকল বোর্ডে সার্বিক পাশের হার ৬২.২৫%, সেখানে আমাদের প্রতিষ্ঠানের ১০০% পাশের হার নিঃসন্দেহে এক বিশাল গর্বের বিষয়। আমাদের সম্মানিত শিক্ষকমণ্ডলীর নিরলস প্রচেষ্টা, অভিভাবকদের আস্থা ও সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই আজকের এই সাফল্য। বিজয়ী সব শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তোদের এই পথচলা ভবিষ্যৎ জীবনে আরও বড় জয়ের অনুপ্রেরণা হয়ে থাক! ❤️ পরম করুণাময়ের কাছে আমাদের সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করি। 🎓